Microsoft Office Word Document is a very esy
মাইক্রোসফট ওয়ার্ডের সহজ কৌশল: ২৯ অক্টোবর, ২০১৫ ↓ মাইক্রোসফট ওয়ার্ডের মতো অফিস প্রোগ্রামগুলোতে অনেক ছোটখাটো কৌশল রয়েছে। এসব কৌশল প্রয়োগ করলে ওয়ার্ডে লেখার কাজটা করা যায় সহজে, আর সময়ও বাঁচে কিছুটা। এখানে জনপ্রিয় কিছু কৌশল দেওয়া হলো। ♥ দ্রুত লাইন স্পেসিং পরিবর্তন কোনো প্যারাগ্রাফ, পৃষ্ঠা বা পুরো ফাইলের লাইন স্পেসিং (দুই লাইনের মধ্যকার ফাঁকা জায়গা) পরিবর্তন করা যাবে কিবোর্ডের মাত্র দুটি বোতাম চেপে। নির্ধারিত প্যারাগ্রাফে মাউসের কার্সর রেখে Ctrl+1 চাপুন, একক (সিঙ্গেল) মাত্রায় স্পেস পাওয়া যাবে। Ctrl+2 চাপলে দ্বিগুণ (ডবল), Ctrl+5 চেপে দেড় (১.৫) লাইন স্পেস পাওয়া যাবে। এভাবে পুরো ডকুমেন্টে যদি একই মাপের লাইন স্পেস দিতে চান, তাহলে Ctrl+A চেপে সবকিছু নির্বাচন করে লাইন স্পেস ঠিক করে নিন। তবে এই 1, 2 বা 5 সংখ্যাগুলো কিবোর্ডের ওপরের দিকে থাকা সংখ্যা বোতাম চেপে করতে হবে, ডান পাশে থাকা নিউমেরিক বোতাম চাপলে হবে ...